নজর কাড়ছে ওয়ালটনের এআই প্রযুক্তির স্মার্ট এসি

১৭ মে, ২০২৬

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘১১তম সেফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন’ সেভর এক্সপোতে দর্শনার্থীদের নজর কাড়ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটনের এআইনির্ভর স্মার্ট এয়ার কন্ডিশনার (এসি) ও আধুনিক HVAC-R প্রযুক্তি।

বৃহস্পতিবার (১৪ মে) থেকে শুরু হওয়া প্রদর্শনীতে ওয়ালটন তাদের আবাসিক ও বাণিজ্যিক উভয় সেগমেন্টের উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ সমাধান উপস্থাপন করছে। বিশেষ করে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি, এআই ডক্টর ফিচার, আইওটি-ভিত্তিক স্মার্ট কন্ট্রোল, সোলার-হাইব্রিড প্রযুক্তি, ইউভি কেয়ার, প্লাজমা ফিল্টার এবং ফ্রস্ট ক্লিন প্রযুক্তিসমৃদ্ধ এসিগুলো দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রদর্শনী চলবে শনিবার (১৬ মে) পর্যন্ত।

ওয়ালট জানিয়েছে, এসিতে ব্যবহৃত এআই ও স্মার্ট সেন্সর প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে সমস্যার ধরন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকেও এসি নিয়ন্ত্রণ করা সম্ভব।