বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

১৭ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিফাত মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুভ আহম্মেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার খোষকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত মিয়া উপজেলার উলুকান্দি বড় বাড়ি এলাকার মরহুম মিন্টু মিয়ার ছেলে। আহত শুভ আহম্মেদ একই এলাকার মো. হোসেন মিয়ার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত ও শুভ একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় খোষকান্দি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শুভ আহম্মেদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।