১৭ মে, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশের শরীরে শুধুমাত্র লাল রংয়ের একটি পাজামা পরিহিত ছিল। তবে লাশটি নদী থেকে ভেসে এসেছে কিনা বা ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্য উপস্থিত রয়েছে। পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।