প্রতিবছর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হওয়ার কথা দুইবার, ২৫-এ হয়েছিল একবার : স্বাস্থ্যমন্ত্রী

১৭ মে, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রতিবছর দুইবার ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন করার কথা। গত বছরের প্রথমার্ধে একটা ভিটামিন এ ক্যাম্পেইন হয়েছিল। তারপরে কোনো ক্যাম্পেইন হয়নি এবং ভিটামিন ‘এ’ নেই। সামান্য কিছু ভিটামিন ‘এ’ আমাদের কাছে আছে, যেটা আমরা কিছু কিছু করে ভাগ করে দিচ্ছি… ভিটামিন ‘এ’ একেবারে অপ্রতুল।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যে টাকা দিয়েছি জুন মাসের ১০ তারিখের মধ্যে, ইউনিসেফ সেটা আমাদের দেওয়ার কথা। চারদিন আগেও আমি কথা বলেছি, অনুরোধ করেছি যত দ্রুত মিজেলস টিকা দিতে। আগামী পাঁচ-সাত দিনের ভেতরে আমরা পর্যাপ্ত পরিমাণ, এক কোটির বেশি ভিটামিন ‘এ’ পেতে যাচ্ছি।

ইনশাল্লাহ আমরা পুরোদমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বাচ্চাদের দেওয়া শুরু করে দেব।

টিকার বিষয়ে মন্ত্রী বলেন, পরনির্ভরশীল টিকা... আজকে যদি বিদেশিরা না দেয়, একটা টিকাও আমরা দিতে পারব না।

বাংলাদেশের টিকা তৈরির সক্ষমতা না থাকার বিষয়টি তুলে ধরে সরদার সাখাওয়াত বলেন, ইনশাআল্লাহ আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি মুন্সীগঞ্জে আমাদের টিকা ইউনিটটা করার জন্য। সকল টিকা আমরা প্রডিউস করব আশা করি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কয়েক বছরের মধ্যে।

কিন্তু ওই সময় পর্যন্ত আমাদেরকে অন্যের ওপর নির্ভর করতে হবে