এসএসসি পাসে ১০৩৫ জনকে নিয়োগ দিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

১৭ মে, ২০২৬

সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্ধারিত ফরমে আবেদন করে শুধুমাত্র সাক্ষাৎকারের মাধ্যমেই চাকরির সুযোগ পাচ্ছেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান পাস হতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

এক নজরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

ছবি

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার/ক্রসড পোস্টাল অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনকারীকে নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।

পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ

পদের বিবরণ

ছবি

আবেদন ফি: সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার/ক্রসড পোস্টাল অর্ডার করতে হবে।