কুবি রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন নুরুল করিম

১৮ মে, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নুরুল করিম চৌধুরী। বর্তমানে তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক পত্রে রবিবার এ তথ্য জানানো হয়। 

নুরুল করিম চৌধুরী ২০০৪ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগ দেন। পরে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ডিসেম্বরে তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পান।

নতুন দায়িত্ব পেয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শিক্ষা-সহায়ক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।