১৮ মে, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের লিড ৩৩৬ রান ছাড়িয়েছে। দ্বিতীয় সেশনের শুরুর দিকে লিটন কুমার দাসকে হারায় টাইগাররা। মেহেদী হাসান মিরাজকে নিয়ে লিড বাড়াচ্ছেন মুশফিকুর রহিম।
দ্বিতীয় সেশনে হাসান আলীর করা ৬২ তম ওভারের চতুর্থ বলে সৌদ শাকিলকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৯২ বলে ৬৯ রানে আউট হলেন। চার মেরেছেন ৫টি। এতে ভাঙে ১২৩ রানের জুটি।
বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ রানে। ৮৪ রানে ব্যাটিং করছেন মুশফিক। তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ ১৯ রান করে আউট হয়ে যান।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৬ উইকেট হারিয়ে ২৭২ রান। মুশফিকুর রহিম ব্যাট করছেন ৮৪ রানে এবং সঙ্গ দিচ্ছেন তাজুল ইসলাম ৩ রানে।