১৮ মে, ২০২৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামের এক কিশোর মারা গেছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া জানান, টহলরত পুলিশ সোনাপাহাড় এলাকায় অবস্থানকালে ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায়।
পরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। অভিযুক্ত গাড়িটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।