স্কুল ব্যাগে মিলল ৪০ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ২

১৮ মে, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্কুল ব্যাগে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৭ মে) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হোটেলের সামনে থেকে এসব ইয়াবা জব্দ করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। এসময় মো. রিদুয়ান (২৪) ও মো. এমরান সাকিল (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মিডওয়ে ইনের সামনে একটি মোটরসাইকেল থামানো হয়।

মোটরসাইকেলে থাকা দুই যুবকের সাথে একটি স্কুল ব্যাগ ছিলো। পরে ব্যাগে তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে নিয়মিত সরবরাহ ও বিক্রির করার কথা স্বীকার।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে