১৯ মে, ২০২৬
বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগাটিয়া নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া নয়াপাড়া গ্রামের মৃত বাদল ফকিরের স্ত্রী বিউটি বেগম (৫৫), একই গ্রামের মো. বেলাল হোসেনের স্ত্রী মুন্নী খাতুন (২৫), মৃত ফজলে শেখের ছেলে আলমগীর শেখ (৫২) ও মৃত মোকছেদ আলীর ছেলে আব্দুল ওহাব (৪০)। তাদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজন মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।