যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

২০ মে, ২০২৬

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। 

সোমবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মনিরুল ইসলাম রাব্বি (২৮), মো. ইমন (২৪), মোহাম্মদ অলী (৩৪), মো. রোকন (২৬), মো. জাহিদ হাসান (২১), মো. ফিরোজ গাজী (৩৮), মো. শাহাদাত হোসেন নয়ন (৩২), বিল্লাল, রশিদ, মো. জাবেদ বেপারী (৪২), জুলহাস আকন (৪৫), মো. শান্ত (২৬), মো. নাঈম (২০), মো. জুবায়ের (২২), লিংকন (৩৭), ছালাম মল্লিক, সুরাইয়া বেগম, মো. জাহিরুল ইসলাম (২৪), মো. আমির হোসেন (২৯), অনিক (২২), মো. সম্রাট (৩৫), মো. আবু বকর তালুকদার (২৫), মো. আরিয়ান ইসলাম আরিফ (২৯), মো. সাব্বির ওরফে বুলেট (২৬), মো. আলিফ (১৯), মো. সামির (১৯), মো. রবিউল ইসলাম (২৮), মো. সোহেল (২৩) এবং মো. আবু সালেহ রাফি (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় সাতজন, গ্রেফতারি পরোয়ানা মূলে তিনজন ও মোবাইল কোর্টে ১২ জন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে