২০ মে, ২০২৬
রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ক্যাসিনো খেলায় ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন- একবার পুর গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে মোঃ জাকারিয়া ইসলাম জিম (২২), মোঃ জাহিদ হোসেন (১৭), পুর্বপাড় গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফ বিল্লাহ, একবারপুর গ্রামের মোঃ সাজু শেখ এর ছেলে আল মাসুদ শেখ (২৭), মাদারগঞ্জ এর নারায়ন চন্দ্রের ছেলে সুজন চন্দ্র সাহা(২৩) একবারপুর পূর্ব পাড়ার নুরুল আমিন রাজা মন্ডল এর ছেলে মোঃ হাদিউল আলম (৩০), একবারপুর দক্ষিণপাড়ার মাহবুব মন্ডল এর ছেলে মোঃ জিশান মন্ডল (২২) ও আমিনুল ইসলাম এর ছেলে মোঃ রাব্বি প্রধান (২৪)। মঙ্গলবার বিকেলে ডিরি পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
রংপুর ডিবি অফিস জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ মাদ্রাসার মোড়ে একটি বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি ল্যাপটপ,২ টি মনিটর, ১টি সিপিইউ, ১৩টি স্মার্টফোন ও ২৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানায় ওসি নজমুল হক জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে