ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান

২০ মে, ২০২৬

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. নওসের আলী। বুধবার (২০ মে) তিনি নতুন পদে যোগদান করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে বিশ্ববিদ্যালয়ের (পরিকল্পনা ও উন্নয়ন) দফতরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান নতুন পরিচালককে স্বাগত জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজীসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মো. নওসের আলী ২২তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)-এর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা প্রশাসন ও পরিকল্পনাখাতে অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার যোগদান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।