২১ মে, ২০২৬
বরিশালের গৌরনদীতে পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরো একজন গুরুতরভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহিলারা ভীমের পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন।
মৃতরা হলেন-ভীমের পাড় এলাকার আবু তালেব হাওলাদারের ছেলে আব্দুল আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।
গুরুতর আহত গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা গৌরনদী মডেল থানার এসআই অলিউল্ল্যাহ বলেন, ভীমের পাড় এলাকায় ভিন্ন ভিন্ন পানের বরজে কাজ করতে ছিলো। দুপুরে বৃষ্টি শুরু হলে আব্দুল আলিম হাওলাদারের পানের বরজের পাশে একটি ছাউনীতে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তিনজন গুরুতরভাবে আহত হয়।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেছেন।