সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

২১ মে, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের চাপায় রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া উপজেলার দাদপুর সাহেবগঞ্জ মহতপাড়া গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ট্রাকটি ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল।

মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটি মূল সড়ক ব্যবহার না করে বাম পাশের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ভারী যানবাহনটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।