চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

২১ মে, ২০২৬

চুয়াডাঙ্গায় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই রাখায় ‘সৃষ্টি ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাখালডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ দই সংরক্ষণ, তৈরি মিষ্টি সামগ্রী খোলা রাখা, খাবার অনুপযুক্ত রং সংরক্ষণ করার কারণে সৃষ্টি ডেইরির মালিক নাজিম উদ্দীনকে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। একই সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।