২১ মে, ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলার নির্দিষ্ট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সিয়াম শেখ নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে ৬০ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।