২২ মে, ২০২৬
আসন্ন ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নরওয়ে। দলে অবধারিতভাবে আছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড, পাশাপাশি সুযোগ পেয়েছেন অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। দলের নেতৃত্ব দেবেন মার্টিন ওডেগার্ড।
দল ঘোষণাকে আকর্ষণীয় করে তুলতে ভিন্নধর্মী উদ্যোগ নেয় নরওয়ে ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নরওয়ের রাজাই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন।
১৬ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। এরপর তারা খেলবে সেনেগাল ও ফ্রান্সের বিপক্ষে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, আর পর্দা নামবে ১৯ জুলাই।
নরওয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ দল
গোলরক্ষক: ওরইয়ান হাসকিওল্ড নিয়ালান্ড, এগিল সেলভিক, সান্ডার ট্যাংভিক
ডিফেন্ডার: ইউলিয়ান রেয়ারসন, মার্কাস হোমগ্রেন পেডারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়রকান, ক্রিস্টোফার আজের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস ও হেনরিক ফালখেনার
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থরস্টভেড্ট, মর্টেন থরসবাই ও থেলো আসগার্ড
ফরোয়ার্ড: আরলিং হালান্ড, আলেক্সান্ডার সরলোথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইয়েন্স পেটার হাউগে
সূত্র- বিবিসি