২২ মে, ২০২৬
সিলেটে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শিশুরা হলেন- শিকারখাঁ গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)।
তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্র জানায়, মুন্না ও রাফা বাড়ির পাশে খালের কাছে খেলা করছিল। অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদেরকে খাল থেকে উদ্ধার করে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশকে কেউ অবগত করেনি।