২২ মে, ২০২৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- এরশাদপুর গ্রামের হৃদয় হোসেন (২২) এবং হাঁপানিয়া গ্রামের আশরাফ আলী (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের করছিলেন হৃদয়।
এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একইদিন সকাল ৭টার দিকে হাঁপানিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মো. আশরাফ আলীর মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।