২৩ মে, ২০২৬
রাজধানীর উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) রাতে এ ঘটনা ঘটে।
তবে কী কারণে গুলির ঘটনা ঘটে তা জানা যায়নি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ কে এইচ গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়িতে এ নিয়ে দ্বিতীয়বার গুলির ঘটনা ঘটল।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই ব্যবসায়ীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েক মাস আগেও একই কায়দায় ওই ব্যবসায়ীর বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় করা মামলার তদন্ত এখনও চলছে।