ট্রাক্টরের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে শিশু নিহত

২৪ মে, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে ডাক্তারের সাথে বাইসাইকেলের সংঘর্ষে মোছা. মোরসালিনা (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোছাঃ মোরসালিনা বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের সাহাডুবি গাইনপাড়া গ্রামের মোঃ মমিনুরের মেয়ে।

শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলী মুন্সিপাড়া গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ জানায়, সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মোাছাঃ মোরসালিনা। পথিমধ্যে বীরগঞ্জগামী একটি ট্রাক্টর বাইসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বীরগঞ্জ থানার ওসি মো. শরিফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।