২৪ মে, ২০২৬
নিলামের মাধ্যমে আরও ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। আর চলতি মে মাসে মোট ৬২ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬২৯ কোটি ৮৫ লাখ বা ৬.২৩ বিলিয়ন ডলার।