শ্রীমঙ্গল প্রেসক্লাবে সালাউদ্দিন আহবায়ক, সদস্য সচিব রুবেল

২৫ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় ৭ সদস্য'র এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।

এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিকে আহবায়ক ও রুবেল আহম্মেদকে সদস্য সচিব করা হয়ছে।

কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামিম ও নূর মোহাম্মদ সাগর।

প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদ'র সভাপতিত্বে জরুরি সভায়  বক্তব্য রাখেন, সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ,  সৈয়দ আমিরুজ্জামান,  এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী,  মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, মামুন আহমেদ, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া,  মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরী

আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের কাজকর্ম ঝিমিয়ে পরেছে। তাই ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এই কমিটি ক্লাবের আগামী নির্বাচন পর্ষন্ত দায়িত্ব পালন করবে।