বরিশালে বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

২৫ মে, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার দুর্গম চরে বজ্রপাতে এক কৃষকের দুইটি গর্ভবতী গাভীসহ পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও দুইটি গর্ভবতী গাভী আহত হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার গুয়াবাড়িয়া গুচ্ছগ্রাম কোলচর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান জানিয়েছেন। 

ক্ষতিগ্রস্ত কৃষক হলেন- ওই গ্রামের বাসিন্দা শাহদাত মাঝি।

হিজলা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান বলেন, দুর্গম চরে একটি বাড়িতে টিনের চালার গোয়াল ঘরে সাতটি গরু বাঁধা ছিল। রাত ১১টার দিকে ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা গর্ভবতী দুইটি গরুসহ তিনটি বলদের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অপর দুইটি গর্ভবতী গাভী।

তিনি জানান, আহত গাভী দুইটির চিকিৎসা দেওয়া হয়েছে। আপাতত সুস্থ রয়েছে। তবে পাঁচটি গরুর মৃত্যুতে কৃষকের অনেক টাকার মতো ক্ষতি হয়েছে। কৃষক সর্বশান্ত হয়ে গেছে।

আমরা চেষ্টা করবো প্রাণিসম্পদ দপ্তর থেকে কোন সহায়তা করা যায় কিনা।