চাঁদ রাতের বিশেষ নাটক ‘পড়ন্ত বিকেল’

২৫ মে, ২০২৬

চাঁদ রাত উপলক্ষে বিশেষ নাটক ‘পড়ন্ত বিকেল’ প্রচারিত হবে বৈশাখী টিভিতে। নাটকটি প্রচার হবে ২৭ মে রাত ১০টা ০০ মিনিটে। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী এবং রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু।

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল ও মিলি বাসারসহ অনেকে।

নাটকের গল্প জটিল এক প্রেম ও ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। গল্পের শুরু হবে নিনিত ও তানফির আকস্মিক ঝগড়া দিয়ে। ধীরে ধীরে এই সম্পর্কের ভেতর জন্ম নেয় ভালো লাগা।

এরপর নিনিত সম্পর্ক এগিয়ে নিতে তানফির মায়ের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে। ঘটনাক্রমে বদলে যেতে থাকে সম্পর্কের পুরো সমীকরণ।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, নাটকটি নির্মিত হয়েছে সম্পর্কের ভুল বোঝাবুঝি, আবেগ এবং অপ্রত্যাশিত টুইস্টকে কেন্দ্র করে, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে।