২৬ মে, ২০২৬
অসুস্থতা ও অনিয়মিত মৌসুমের পরও ২০২৬ বিশ্বকাপের জন্য কলম্বিয়ার দলে জায়গা পেয়েছেন অধিনায়ক জেমস রদ্রিগেজ। ৩৪ বছর বয়সি এই মিডফিল্ডারকে নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দলটি।
চলতি মৌসুমে মিনেসোটা ইউনাইটেডের হয়ে খুব বেশি খেলতে পারেননি রদ্রিগেজ। মেজর লিগ সকারে ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে শুরুর একাদশে ছিলেন তিনি। সব মিলিয়ে মাঠে কাটিয়েছেন মাত্র ১৯৪ মিনিট।
গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলের হারের ম্যাচে অসুস্থ হয়ে পড়েন রদ্রিগেজ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়। তীব্র পানিশূন্যতায় ভুগলেও যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমে তার ‘র্যাবডোমায়োলাইসিস’ রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়ায়। তবে মিনেসোটা ইউনাইটেড সেই দাবি নাকচ করে দেয়।
২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা রদ্রিগেজ ফেব্রুয়ারিতে মিনেসোটায় যোগ দেন। এবার বিশ্বকাপে তার সঙ্গে আছেন লুইস দিয়াজ, ড্যানিয়েল মুনোজ, জেফারসন লেরমা এবং অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ওসপিনা।
২০২২ কাতার বিশ্বকাপে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার ফিরছে নতুন প্রত্যয়ে। বিশ্বকাপের আগে বোগোটায় অনুশীলন করবে দলটি। এরপর কোস্টারিকা ও জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, ডেভিড ওসপিনা
রক্ষণভাগ:
দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, হোহান মোহিকা, দেইভার মাচাদো
মিডফিল্ডার:
রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হেমস রদ্রিগেজ, হ্যামিন্তন কাম্পাস
আক্রমণভাগ:
হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।