২৬ মে, ২০২৬
ঈদুল আজহাকে ঘিরে শহরের পরিবেশকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক সমাধান নিয়ে এসেছে ক্লেমন।
পরিবেশ রক্ষায় ক্লেমনের মূল প্ল্যাটফর্ম ‘গ্রিনওয়েভ’র অধীনে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনটি গত এক দশক ধরে সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়ে ১০টিরও বেশি কমিউনিটিতে সফলভাবে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় এবারও কমিউনিটিগুলোতে পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ বিতরণ করছে ব্র্যান্ডটি।
এই উদ্যোগের মূল লক্ষ্য মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধ করে প্রকৃতিকে রক্ষা করা।
সাধারণত একটি প্লাস্টিক ওয়েস্ট ব্যাগ থেকে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক পরিবেশে স্থায়ী ক্ষতি করে। পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ ব্যবহারের ফলে প্রায় ১২০ কেজি প্লাস্টিক পরিবেশে যাওয়া রোধ করা সম্ভব হচ্ছে, যা প্রাকৃতিকভাবে মাটির সঙ্গে মিশে যাবে এবং বিলিয়ন বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক থেকে ইকোসিস্টেমকে রক্ষা করবে।
বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ওয়েস্ট ব্যাগের মাধ্যমে প্রায় ৩০ হাজার কেজি পশুর বর্জ্য নিয়ন্ত্রিতভাবে অপসারণ করা সম্ভব হবে, যা শহরের প্রায় তিন হাজারটি পয়েন্টে ড্রেন ব্লকেজ ও জলাবদ্ধতার ঝুঁকি কমাবে।
এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত হবে।
ক্লেমনের উদ্যোগে কমিউনিটিগুলোতে পৃথকভাবে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্দেশ্য কোরবানির বর্জ্য অপসারণ সম্পর্কিত জনসচেতনতামূলক বার্তা মিডিয়ার মাধ্যমে দেশের অন্যান্য কমিউনিটিতে ছড়িয়ে দেওয়া।
এ আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজ এবং সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সারসহ অন্যান্য কর্মকর্তারা।
সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, ব্র্যান্ড ক্লেমন সারা বছরব্যাপী বিভিন্ন সিএসআর কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে কোরবানির সময় ‘ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি’ উদ্যোগটি তারই অংশ। সবাই সম্মিলিতভাবে এই কার্যক্রম সফল করতে পারলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব।