লন্ডনে সফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

২৭ মে, ২০২৬

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে সদ‍্য প্রয়াত সফিউল আলম বাবুর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক প্রয়াত সফিউল আলম বাবুর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিজিল মিয়ার পরিচালনায় সফিউল আলম বাবুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী।

বক্তব‍্য রাখেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল হক লালা মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সংগঠনের উপদেষ্টা জামাল হোসেন চৌধুরী, সফিকুল ইসলাম, মুজিবুল হক মনি, শামসুদ্দিন চৌধুরী রুমি, শহিদ আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, নাজমুল হোসেন চৌধুরী, আঙ্গুর আলী, তাহের কামালী, তারিফ আহমেদ, চন্দন মিয়া, মাহমুদ আলী, টাওয়ার হ‍্যামলেট্স কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব মিয়া, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ‍্যাপক সাজিদুর রহমান, বর্তমান সহ সভাপতি এস কে এম আশরাফুল হুদা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ রহমান ওলি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মোরাদ, কমিউনিটি নেতা জামাল আহমেদ খান, সৈয়দ তারেক আহমেদ, কামরুল ইসলাম, মারুফুল হক সুহেল, ইউসুফ আল আজাদ, ড. আনিসুর রহমান আনিস, সৈয়দ সুমন আহমেদ, আক্তার হোসেন চৌধুরী, ফারুক মিয়া, সৈয়দ গোলাব আলী, সৈয়দ আশফাক আহমেদ, সৈয়দ জামিল, আবু সুফিয়ান, আফসর আলী বাবুল, আফসর উদ্দিন, পীর ফয়সল আহমেদ, আল মামুন, আল ইমরান, শিপার মিয়া, সুজাত মিয়া ও রুম্মান আহমেদ প্রমুখ।