২৮ মে, ২০২৬
শ্রীলঙ্কার কলম্বোতে চলছে অনূর্ধ্ব-১৮ দক্ষিণ এশিয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরেছে। আজ (বুধবার) তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতেছে তারা।
গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ ৮৮-৪৮ পয়েন্টে মালদ্বীপকে হারায়। এই জয়ে বাংলাদেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। গতকাল গ্রুপ পর্বের খেলায় ১০৪-৩১ পয়েন্টে ভারতের বিপক্ষে হারে তারা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয়েছিল ১৩২-৩৮ পয়েন্ট ব্যবধানে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ বালিকা দল পাঠায়নি। শুধু বালক দলই অংশগ্রহণ করছে। তাদের জন্য আমেরিকান কোচ উইলিয়াম ফ্রেজিয়ারকে নিয়োগ দেয় ফেডারেশন।