২৮ মে, ২০২৬
চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত দেশ নিউজিল্যান্ড বর্তমানে উচ্চশিক্ষার জন্য আন্তার্জাতিক শিক্ষার্থীদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। যার অন্যতম কারণ বিশ্বের শন্তিপূর্ণ দেশের তালিকায় নিউজিল্যান্ড প্রথম সারিতে এবং দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।
পিএইচডিতে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বছরের যেকোনো সময়ে আবেদন করা যাবে।
ওটাগো ইউনিভার্সিটি নিউজিল্যান্ডের ওটাগো শহরে অবস্থিত প্রাচীন একটি পাবলিক ইউনিভার্সিটি। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। দেশি-বিদেশি মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ২০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;
*বছরে ৩৪,১২৮ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে;
*বিভিন্ন রাজ্যে বিনা মূল্যে গবেষণার সুযোগ;
*বিভিন্ন সংস্কৃতিতে যুক্ত হওয়ার সুযোগ;
আবেদনের যোগ্যতা
*আবেদনকারীদের অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলাফল থাকতে হবে;
*স্নাতকোত্তরে থিসিস থাকতে হবে;
*গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে;
*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;
প্রয়োজনীয় নথি
*পাসপোর্টের কপি;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*এসওপি;
*ভাষা পরীক্ষার সনদ;
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: বছরের যেকোনো সময় আবেদন করতে পারবেন।