২৮ মে, ২০২৬
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের সীমান্ত নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত ও মাদক চোরাচালান প্রতিহতের লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাতে ২২-বিজিবির অধীনে সদরের যাত্রাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ চরভগবতিপুর নদীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময়৭৩৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুড়িগ্রাম সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে অভিযানের বিষয়ে নিশ্চিত করে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২২ বিজিবি বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা বহুগুনে বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।