টাঙ্গাইলে বাসের চাপায় দর্জি নিহত

২৯ মে, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় সফিকুল ইসলাম সফি (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার বিকেলে ঈদের দিন উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম সফি ওই এলাকার জবান মোল্লার ছেলে। পেশায় সফিকুল ইসলাম সফি পেশায় একজন দর্জি ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, বিকেলে সফিকুল ইসলাম সফি তার বোনকে কোরবানীর গরুর মাংস দেয়ার জন্য বাসা থেকে বের হয়। তিনি রাজাবাড়ী প্রাইমারি স্কুল থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আসার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলো। এসময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুত গতির বাস সফিকে চাপা দেয়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।