২৯ মে, ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার সকাল ৮টায় উপজেলার বড় ভাটেরচর এলাকার ফুলদি নদী থেকে মরদেহটি।
জানা যায়, বড় ভাটের চর গ্রামের লোকজন সকালে নদীর ঘাটে একটি মরদেহ ভাসতে দেখে। পরে নৌ পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মৃতের বয়স আনুমানিক ২৬ বছর। প্রাথমিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের খবর পেয়ে মরদেহটি উদ্বার করে প্রাথমিক সুরহাত তৈরি করে ও মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।