যমুনা নদীতে ডুবে যুবকের মৃত্যু

২৯ মে, ২০২৬

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ডুবে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার গুঠাইল বাজারের পাইলিং পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শাকিল উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের গুঠাইল বাজার পাহালোয়ান বাড়ির বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মো. শাহারিয়া পাহালোয়ানের ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামেন শাকিল। একপর্যায়ে নদীর গভীর পানিতে চলে গেলে তিনি ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ (নয়ন) বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।