শরীয়তপুরে দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত

৩০ মে, ২০২৬

শরীয়তপুরের নড়িয়ায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীর দখল করে দোকান নির্মাণ করছিলেন রাসেল বেপারি নামের এক ব্যক্তি।

সেই দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।  

পরে শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়। কয়েক দফা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।