১৩ বছর পর রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

৩০ মে, ২০২৬

রিয়াল মাদ্রিদের নতুন প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছেন পর্তুগিজ কোচ মরিনহো। ১৩ বছর পর তিনি ফের রিয়াল মাদ্রিদের কোচ হলেন তিনি।

তবে আগামী ৭ জুন ক্লাবের সভাপতি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে আনা হবে না বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

৬৩ বছরের মরিনহো বর্তমানে বেনফিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করেন এবং এই মৌসুমে প্রিমেইরা লিগায় দলকে তৃতীয় স্থান অর্জনে নেতৃত্ব দেন।

মরিনহোর রিয়ালে আগের কোচিং সময়কাল ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ছিল। সেই সময়ে তিনি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশসুপার কাপ জিতিয়েছিলেন। এবার তিনি আলভারো আরবেলোয়ার জায়গায় আসছেন।

২০১৩ সালে রিয়াল ছাড়ার পর মরিনহো ইংল্যান্ডে ফিরে চেলসির কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেন। ২০১৪-১৫ মৌসুমে তিনি চেলসির হয়ে তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা, ইএফএল কাপ জিতিয়েছিলেন। ২০১৫ সালে পারস্পরিক সম্মতিতে চেলসি ছাড়ার পর ২০১৬ সালে তিন বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হন। প্রথম মৌসুমে তিনি ইউরোপা লিগ, ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড জিতিয়েছিলেন, তবে ২০১৮ সালের ডিসেম্বরে খারাপ পারফরম্যান্সের কারণে বরখাস্ত হন।