বোয়ালমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা

৩১ মে, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিকালে ডাকবাংলো রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সারা দেশে ভূমিধস বিজয় অর্জন করলেও কতিপয় বেইমানের কারণে আমারা পরজয় বরণ করেছি। যে কারণে উন্নয়নের ছোঁয়া থেকে এ জনপদের মানুষ পিছিয়ে পড়েছে। এসব বেইমানদের প্রতিহত করতে আমরা চাই ইস্পাত কঠিন ঐক্য। 

পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুণবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইকবাল পিন্টু ঠাকুর, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ খান রাব্বি  প্রমুখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রুহের মাগফেরাত কামনা ও দেশ এবং মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।