বাবার সঙ্গে নানাবাড়ি যাওয়া হলো না লিজার

৩১ মে, ২০২৬

 

দিনাজপুরের নবাবগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানভীনা আক্তার লিজা মণি নামে এক তরুণীর (২৫) মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীনা আক্তার লিজা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঠিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে ও একজন শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, বাবার মোটরসাইকেলে করে ফুলবাড়িতে নানার বাড়িতে যাচ্ছিলেন লিজা।

পথিমধ্যে পেছন থেকে একটি বাস এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান লিজা।