০১ জুন, ২০২৬
ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ‘নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়ন’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) সকালে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী বার্ডে বেলুন উড়িয়ে নিউ হোস্টেল প্রথম গ্র্যান্ড রিইউনিয়নের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- শিল্পপতি মোস্তফা কামাল, সাবেক এমপি গফুর ভূইয়াসহ সাবেক ও বর্তমান সচিব, ডিআইজি, চিকিসৎক, শিক্ষাবিদরা।
নিউ হোস্টেলে থাকা ১৯৬৫ ব্যাচ থেকে শুরু করে ২০২৬পযন্ত টি-শার্ট, ব্যাচ পরিহিত প্রায় ৪ হাজার প্রাক্তন শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। পরে সিনিয়র প্রাক্তন শিক্ষার্থী অতিথিদের উত্তরীয় প্রদান ও সুভ্যনিরের মোড়ক উন্মোচন শেষে স্মৃতি চারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ব্যাচ ভিত্তিক ফটোসেশন করেন তারা।
এদিকে দীর্ঘ দিন পর পাওয়া বন্ধুদের সঙ্গে উন্মুক্ত আড্ডায় মিলিত হন প্রাক্তন শিক্ষার্থীরা। এছড়া সন্ধ্যায় স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।