০৩ জুন, ২০২৬
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া গরুর মালিকেরা হলেন- কুচাই চা-বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই মাঠে গরুগুলো ঘাস খাচ্ছিল। এ সময় বজ্রপাতে মাঠে চরানো অবস্থায় ১৩টি গরু মারা যায়।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত মালিকেরা সবাই দরিদ্র।