ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

০৩ জুন, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।

বুধবার (৩ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র‌্যাংকিংয়ের ক্ষেত্রে নোবিপ্রবির বর্তমান অবস্থান তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে ইউজিসির সহযোগিতা কামনা করেন।

এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নোবিপ্রবির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।পরে নোবিপ্রবি উপাচার্য আগামী ২২ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান।