০৪ জুন, ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
t
বৃহস্পতিবার (৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগে রয়েছেন, তখন বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।
সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।