নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের আনন্দ মিছিল

০৬ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের পাওয়ার হাউজ রোড থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের টি.এ. রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, সদর উপজেলা যুবদলের সদস্য মো. তানভীর রুবেল এবং পৌর যুবদলের সদস্যসচিব ইয়াছিন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদ হক, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি আশিকুল ইসলাম সুমন, সহ-সভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।

বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।