০৬ জুন, ২০২৬
অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ জুন) মধ্যরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন পরিবহনে থাকা নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে।
শনিবার (৬ জুন) সকালে গাজীপুর থেকে আসা নাটোরগামী বাসচালক রুপচান শেখ বলেন, “টাঙ্গাইল থেকে যানজট। মহাসড়কের এলেঙ্গাতে এসে আটকে আছি। গরমে ভোগান্তি চরম পৌঁছেছে।”
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, “আশা করছি, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।”