যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

০৭ জুন, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেপ্তাররা হলেন রিপন মিয়া ওরফে রবিন (৫০), সাব্বির (৩১), আবু জার গাফ্‌ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), রবিউল আওয়াল তুষার (৩২), আলাউদ্দিন (৪১), আব্দুল্লাহ নজরুল (৫৫), শিউলি আক্তার (৪৫), শামীম (৪৮) ও একজন কিশোর।

 

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।