অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়েরে চাকরি

০৮ জুন, ২০২৬

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে টেরিটরি সেলস অফিসার (তামাক) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ৬ জুন প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: টেরিটরি সেলস অফিসার (তামাক)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: এফএমসিজি কোম্পানির বিক্রয় বিভাগে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৪-৩২ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ৪৫,০০০ টাকা (মাসিক)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৬ জুলাই, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম