চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নিয়ে গ্রেফতার ৫

১০ জুন, ২০২৬

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) পাঁচলাইশ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রবিউল আউয়াল কানন (২৫), মো. মোমিন মুন্না (২৫), মো. আলী হোসেন (২৫), মো. শুভ (২৬) এবং সুলাল শীল (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে একটি দল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।