১০ জুন, ২০২৬
খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে খুলনা থানার ৩ জন, সোনাডাঙ্গা মডেল থানার ৮ জন, লবণচরা থানার ৬ জন, হরিণটানা থানার ৩ জন, খালিশপুর থানার ৮ জন, দৌলতপুর থানার ৩ জন এবং খানজাহান আলী থানার ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানা (৩৫) সহ একাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান গণমাধ্যমকে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব রকম অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।