ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

১০ জুন, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার(১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পিংগলিয়া গ্রামে ফাঁকা মাঠ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা কামনা বেগম উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কামনা বেগম সকালে পিংগলিয়া গ্রাম থেকে তিনি তাঁর মেয়ের জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে হেঁটে গোপালগঞ্জ – রাজশাহী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার এস আই নূর আলম মিয়া জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পিংগলিয়া গ্রামে ফাঁকা মাঠ সংলগ্ন রেললাইন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন।  

এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরিবারের দাবীতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।